ড. মুহাম্মাদ আব্দুল মান্নান: পুরান ঢাকার নতুন স্বপ্নদ্রষ্টা
ড. মুহাম্মাদ আব্দুল মান্নান বর্তমান সময়ের একজন তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি ও বংশাল-আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সিন্ডিকেট মেম্বার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহ ঢাকা মহানগরী পশ্চিম শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি পুরান ঢাকা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ অসংখ্য সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত। শিক্ষাজীবন, ছাত্ররাজনীতি, পেশাগত কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজ ইত্যাদি সব ক্ষেত্রেই তার অবদান সমানভাবে উজ্জ্বল। তিনি ন্যায়, সততা, সুশাসন ও গণমানুষের অধিকারের পক্ষে স্পষ্ট অঙ্গীকার নিয়ে রাজনীতির মাটিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
গেন্ডারিয়া পশ্চিম থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া পশ্চিম থানার (৪৫নং ওয়ার্ড) উদ্যোগে আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ধুপখোলায় ‘‘রমজানের তাৎপর্য’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। গেন্ডারিয়া পশ্চিম থানা আমীর মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মাসুদ হেলাল জব্বার এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেন্ডারিয়া পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত এলকাবাসীকে সাথে নিয়ে দোয়া, মোনাজাতের ও ইফতার এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
গেন্ডারিয়া উত্তর থানার উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গেন্ডারিয়া উত্তর থানা(৪০নং ওয়ার্ড) এর রুকনদের নিয়ে আজ মঙ্গলবার অর্কিড রেস্টুরেন্ট,গেন্ডারিয়ায় পারিবারিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা আমির জনাব মোঃ গোলাম আজম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী সেক্রেটারি ও পুরান ঢাকা উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. মুহাম্মাদ আব্দুল মান্নান। থানা নায়েবে আমির হাসানুল ইসলাম, থানা সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলামসহ অত্র থানার রুকন ও তাদের পরিবারের সকলে উপস্থিত ছিলেন।
ওয়ারী পূর্ব থানার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পূর্ব থানার উদ্যোগে বুধবার (১১ মার্চ) বিকেলে গোপীবাগ জিয়া মাঠে ‘‘রমজানের তাৎপর্য’’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও ওয়ারী পূর্ব থানা আমীর মো. মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ারী পূর্ব থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুতে পটুয়াখালী-১ (বাউফল) আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদকে ওয়ারী পূর্ব থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নেতৃবৃন্দ ও ওয়ারী পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।


